মিজানুর রহমান : করোনা দূর্যোগ মোকাবেলায় সবুজবাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী বিতরন করা হয় ।
ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারন সম্পাদক জনাব তারিক সাঈদ বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমরা চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি।
তারিক সাঈদ বলেন আরো বলেন, করোনাভাইরাসের প্রভাবে দরিদ্র মানুষরা যেমন কষ্ট পাচ্ছে তেমনই কষ্ট পাচ্ছে রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর-বিড়ালগুলো । মানুষ তো ক্ষুধা লাগলে বা যে কোন প্রয়োজনের কথা বলতে পারে কিন্তু কুকুর-বিড়ালগুলো কি বলে? বলতে পারেনা।শুধু মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে। তাদের এই নিরব ভাষা হয়তো কেউ বুঝতে পারে, কেউ পারেনা।তাই আল্লাহর সৃস্টি প্রতিটি জীবের প্রতি আমাদের সহনশীল হওয়া উচিত বলে আমি মনে করি । দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান জানান।
সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন আজকালের কন্ঠ কে বলেন,
করোনাভাইরাসের প্রভাবে সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিনমজুরেরা। তাই এসব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন, সবুজবাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষ থেকে কিছু গরিব দিনমজুর অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু ও তেল বিতারন করেন ।
জাকির হোসেন বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করি। এই সংকটে বিত্তবানদের দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন্য আহ্বান করছি।
তিনি ব্যক্তিগত অর্থায়নের উদ্যোগে অসহায়,,গরীব, দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রীর মাঝে ছিলো- চাউল, ডাল,আলু, তেল ও সাবান।
আরো উপস্থিত ছিলেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস, এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, সরকারের নির্দেশ মেনে চলুন, করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন, সেনাবাহিনী ,পুলিশ এবং আমরা সমন্বয় করে কাজ করছি তাই বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন। ঘরের বাইরে বের হয়ে যদি কেউ বিব্রত অবস্থায় পড়েন তখন আমারও করার কিছু থাকবেনা, তাই সবাই ঘরে থাকুন। নিরাপদে থাকুন।
আজকালের কন্ঠ / মিজান