Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ৩, ২০২৩ , ৬:০৫ অপরাহ্ণ

কদমতলী ও চকবাজার এলাকা থেকে পলাতক সাজাপ্রাপ্ত ০৩ আসামীকে গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : গত ০১ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন গেইটব্রীজ এলাকায় একটি অভিযান পরিচালনা করে যৌতুক মামলায় ০৩ বছর কারাদন্ড ও ৫০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরও ০১ মাসের কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ আনোয়ার কাদের কাজল(৪৬), পিতা- মৃত আব্দুল কাদির মাস্টার, সাং- গুজাদিয়া, পালইকান্দা, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০১ বছরের কারাদন্ড ও ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী সাদিকুর রহমান @ লিটন মিয়া (৩৮)’কে গ্রেফতার করে।

এছাড়াও একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০৩ মাসের কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম আজাদ (৪২)’কে গ্রেফতার করে।

প্রিন্ট করুন