পটুয়াখালী প্রতিনিধি : র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প কর্তৃক শুক্রবার (৩এপ্রিল) সকাল আনুমানিক ১০ ঘটিকা হতে করোনা ভাইরাস মোকাবেলার পরিস্থিতিতে পটুয়াখালী সদর থানাধীন বিভিন্ন এলাকায় ১০০ টি হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে এ ত্রান-সাহায্য বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বেদে সম্প্রদায়, অসহায় ও দুঃস্থদের নিজ নিজ ঘরে পৌঁছে দেওয়া হয়। বিতরণ করা ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাউল-৫ কেজি, ডাল-১ কেজি, আলু-২ কেজি, তেল-১ লিটার, মুড়ি-২ কেজি, চিড়া-১ কেজি, সাবান- ২ টি, ব্লিসিং পাউডার -১ প্যাকেট, ওরস্যালাইন-৫ টি, গ্লুকোজ-১ প্যাকেট, মাস্ক-১টি। টাউনজৈনকাঠীস্থ ৩১টি বেদে পরিবারেরসহ ১০০ টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এ সময় করোনা ভাইরাসের কারনে হোম কোয়ারেন্টাইনে থাকা, সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা,জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ প্রদান করে সকলকে সচেতন করেন র্যাব-৮ কমান্ডার।
আজকালর কন্ঠ /বাদল /মিজান