পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে জমিজমা বিরোধের জেরে একজন নিহত হয়েছে। নিহতের নাম হাসান প্যাদা। তার বাড়ি সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের পশ্চিম বিঘাই এলাকায়। পুলিশ ও এলাকাবাসী জানায়,নিহত হাসান প্যাদার বাবা কবির প্যাদার সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী গাজী বংশের লোকজনের সাথে বিরোধ চলছিলো। শুক্রবার (৩ এপ্রিল) সকালে গাজী বাড়ির খলিল গাজী,জলিল গাজী,আলম গাজীসহ বাড়ির লোকজন প্যাদা বাড়িতে প্রবেশের রাস্তা (দরজা) জোর পূর্বক কাটতে শুরু করে। এ সময় হাসান প্যাদা ও তার বাবা বাধা দিলে গাজীরা বাবা এবং ছেলেকে এলোপাথারি পেটাতে তাকে। তাদের পিটুনীতে ঘটনাস্থলেই হাসান প্যাদা মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আজকালর কন্ঠ /বাদল /মিজান