আজকালের কন্ঠ ডেস্ক : ফেনী মডেল থানাধীন লালপোল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা কালে ৫৯ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল বিয়ার সহ একজন আসামি গ্রেফতার করা হয়।
গত ২৯ মে সোমবার রাত ০৮ ঘটিকার সময় ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম সিলোনীয়া গ্রামস্থ বেদে পল্লি সংলগ্ন লালপোল রাস্তার মাথায় আসামি সহ একটি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামির পরিচয় জানতে চাইলে থানা সূত্রে জানান, ফেনী জেলার ধর্মপুর ইউপি ০৭ নং ওয়ার্ডের তাজ মোহাম্মদ ভূঞা বাড়ির আবুল বশর এর ছেলে মাহমুদুল হাসান কে ৫৯ (ঊনষাট) বোতল ফেন্সিডিল ও ০৪ (চার) বোতল বিয়ার (ক্যান), যাহার মধ্যে ০১টি বিয়ার (ক্যান) খালী, আসামীদের ব্যবহৃত ০১টি মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামি সহ পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।