গাজিপুর প্রতিনিধিঃ সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আক্রান্ত। বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই মহামারী ভাইরাস। লকডাউন করা হয়েছে সারাদেশ। ঘরের বাহিরে না আসার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার। ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে সকল ধরনের কর্ম। না খেয়ে দিন যাপন করছেন দিনমজুর সহ খেটে খাওয়া মানুষগুলো।বাংলাদেশ সরকার সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিগন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
সামাজিক দায়িত্ব হিসেবে বিভিন্ন জেলায় আওয়ামী অঙ্গসংগঠনের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে ।এরই ধারাবাহিকতায় আ.ক.ম মোজাম্মেল হক এমপি মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল এর নির্দেশনায় কোনাবাড়ী থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ আশিকুর রহমান জিয়ার পক্ষ থেকে ৭ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
আজ ২ এপ্রিল বৃহস্পতিবার কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় নিজ বাসভবনের সামনে দরিদ্র, অসহায়,খেটে খাওয়া রিক্সাচালকদের মাঝে চাল,ডাল,আলু ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র বিতরণ করা হয়।
কোনাবাড়ী থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশিকুর রহমান জিয়া জানান, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে যাতে ঘর থেকে বের হতে না হয় ।
এজন্য এ উদ্যোগে গ্রহন করা হয়েছে। প্রত্যেক পরিবার যাতে এক সপ্তাহ খেতে পারে এই পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন হেলু, মোঃ শাহাব উদ্দিন সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ তোফাজ্জল হোসেন সভাপতি পদপ্রার্থী কোনাবাড়ী থানা যুবলীগ, মোঃ জাফর বেপারী রনি,সভাপতি প্রার্থী ৮ নং ওয়ার্ড যুবলীগ, মোঃ জাকির হোসেন ভান্ডারী যুগ্ন আহবায়ক থানা শ্রমিক লীগ,মোঃ সোহেল মিয়া, মোঃ মারুফ দেওয়ান, জাকির হোসেন জয়, গিয়াসউদ্দিন মোড়ল, মোঃ এ. আর নয়ন রাশেদুল ইসলাম সহ কোনাবাড়ী থানার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ /কবির / মিজান