স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় নারী ফুটবল দল শিরোপা জয়ের পর পেরিয়ে গেছে প্রায় আট মাস। লম্বা এই সময়ে কোনো ম্যাচ খেলেনি সাবিনারা। তবে এবার সুসংবাদ বাঘিনীদের শিবিরে।
এশিয়ান গেমস ফুটবলে যাওয়ার আগেই মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী জুলাইয়ে মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিষয়টি জানিয়েছেন বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
কিরণ আরও যোগ করেন, সিঙ্গাপুরের বিপক্ষে খেলা হওয়ার কথা জানিয়ে তারাই সরে গিয়েছিল। এতে তো আমাদের কোনো কিছু করার ছিল না। এখন মঙ্গোলিয়া বলছে, খেলবে। দুই মাস বাকি ম্যাচ হতে। দুইদিন পর যদি মঙ্গোলিয়া খেলতে না চায়, আমরা কি করতে পারি।