Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৮, ২০২৩ , ৪:৫৬ অপরাহ্ণ

লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান : সাহাবুদ্দিন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. ।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার রোববার (২৮ মে) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতসমূহ লিবিয়ার বিনিয়োগকারীদের কাছে তুলে ধরার আহ্বান জানান।

এ সময় লিবিয়ায় বাংলাদেশের জনশক্তি ও বিভিন্ন পণ্য রপ্তানির সুযোগকে কাজে লাগাতে রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন সাহাবুদ্দিন।

রাষ্ট্রপ্রধান পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে দুই দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন । এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

 

প্রিন্ট করুন