পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন শ্রেনীর খেটে খাওয়া মানুষের মাঝে ত্রান বিতরণ করেছেন পটুয়াখালী- ১ আসনের সংসদ সদস্য আলহাজ এ্যাড. মোঃ শাহজাহান মিয়া। ১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ ভবনের সামনে ২০০পরিবারের মাঝে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি প্রতি পরিবারকে ১০ কেজি চাল, কেজি আলু ও ২ কেজি ডাল বিতরন করনে। বেলা ১২ টায় শহরের সবুজবাগ এলাকায় সংরক্ষিত আসনের মহিলা এমপি কানিজ সুলতানা হেলেন তার নিজ বাসভবনের সামনে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এদিকে পটুয়াখালীর টাউন জৈনকাঠীর লোহালিয়া নদীর তীরে বসবাসরত ১২০ বেদে পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন পটুয়াখালী পৌরসভার মেয়র মো: মহিউদ্দিন আহমেদ। এ ছাড়া শহরের জুবিলী স্কুল সড়কে জেলা ছাত্রলীগ সভাপতি হাসান সিকদারে
উদ্যোগে গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজকালের কন্ঠ /বাদল /মিজান
আপনার মতামত লিখুন :