মোঃ কবির হোসেনঃ মহামারী করোনা ভাইরাসে গরিব দুঃস্থ অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষ গুলো যখন একমুঠো খাবারের জন্য তাকিয়ে আছে, তখনই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে দরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সাবান তুলে দেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের জনসাধারণের ভোটে বারবার নির্বাচিত কাউন্সিলর ও ৭নং জোনের সভাপতি মোঃ সেলিম রহমান ।
তিনি ব্যক্তিগত অর্থায়নে প্রয়াত হাবিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক অসহায়,,গরীব, দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রীর মাঝে ছিলো- চাউল, ডাল,আলু, তেল ও সাবান।
আজ ৩১ শে মার্চ মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের হরিনাচালা, দেওলিয়াবাড়ি অসহায়, খেটে খাওয়া গরীবদের মাঝে তিনি বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরন করেছেন। তার এ কাজে সহযোগিতা করেন, তার স্ত্রী রিনা রহমান
কাউন্সিলর সেলিম রহমান বলেন রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমি চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি।
আজকালের কন্ঠ /কবির /মিজান
আপনার মতামত লিখুন :