Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩১, ২০২০ , ৪:৪৬ অপরাহ্ণ

বাউফলে করোনা প্রতিরোধে নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্দোগে সাবান, মাস্ক , লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন

লেখকঃ আজকালের কণ্ঠ

হারুন অর রশিদ, বাউফল : পটুয়াখালীর বাউফলে করোনা প্রতিরোধে নাজিরপুর ইউনিয়ন ছ্ত্রালীগ সাবান, মাস্ক, লিফলেট ও হ্যান্ডস্যানিটাইজার বিতরন করেন। গতকাল সোমবার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রাকিবের নেতৃত্বে দিনব্যাপী এ কার্যক্রম চালানো হয়েছে। এ সময় পটুয়াখালী জেলা পরিষদের সদস্য, বাউফল প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ খান উপস্থিতি ছিলেন। জনসচেতনতার লক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরন করা হয়। এ সময় হারুন অর রশিদ খান জনসচেতনতায় পথচারী ও দোকানীদের করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, চায়ের দোকান ও জনপরিবহন বন্ধ রাখা সহ সকল প্রকার নিয়ম কানুন মেনে চলার জন্য আহবান জানান।

আজকালের কন্ঠ / হারুন অর রশিদ /মিজা

প্রিন্ট করুন