১০ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

১০ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৪, ২০২৩, ৬:০৭ অপরাহ্ন
১০ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর শ্যামপুর এলাকা হতে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৪ মে ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর মডেল থানাধীন শহীদনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯,৮০,০০০/- (নয় লক্ষ আশি হাজার) টাকা মূল্যের ৯৮ (আটানব্বই) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোছাঃ মৌলুদা বেগম (৬১) বলে জানা যায়।

এসময় তার নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ- ৭,৫১০/- (সাত হাজার পাঁচশত দশ) টাকা জব্দ ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।