Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৪, ২০২৩ , ৫:৪৮ অপরাহ্ণ

ব্যাংক খাতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ব্যাংক খাতের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এখন খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি এবং সুশাসনের অভাব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বুধবার (২৪ মে) রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড-এবিবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রউফ বলেন, দেশের ব্যাংক খাতে এরই মধ্যে যে বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা না গেলে এ খাতে আস্থাহীনতা দেখা দিতে পারে।

দুই দিনব্যাপী এই সামিটে বাংলাদেশের ৪৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে অংশ নেন ১৫০ জনের বেশি কর্মকর্তা।

প্রিন্ট করুন