Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৩, ২০২৩ , ৭:৩১ অপরাহ্ণ

পটুয়াখালীতে যুবলীগের বিক্ষোভ মিছিল

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী জেলা প্রতিনিধি : আজ ২৩/০৫/২৩ ইং পটুয়াখালী যুবলীগের আয়োজনে, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার কারনে সারা দেশ ব্যাপী যুবলীগের যে বিক্ষোভ চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় আজও পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি এ্যাডঃশহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক সৈয়দ মোঃ সোহেল এর যৌখ নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে।

সভায় বক্তারা বলেন, আর নয় শান্তি সমাবেশ এখন থেকে হবে প্রতিরোধ।রাজপথে বিএনপি জামাতকে কোন প্রকার অরাজকতা করতে দেওয়া হবে না।সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ন সাধারন সম্পাদক বৃন্দ,সাংগঠনিক সম্পাদক বৃন্দ,শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক তাজমীর হোসেন সহ আরো অনেক নেতা কর্মীরা।

প্রিন্ট করুন