Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৯, ২০২০ , ১০:৩৩ অপরাহ্ণ

অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা রেজা

লেখকঃ আজকালের কণ্ঠ

মিজানুর রহমান : করোনা ভাইরাসে অসহায় মানুষ যখন একমুঠো খাবারের জন্য তাকিয়ে আছে, তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে দরিদ্র মানুষের হাতে খাদ্য ও পরিস্কার পরিচ্ছন্নতার সাবান তুলেদেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। ব্যক্তিগত অর্থায়নে ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঁচশতাধিক সাবান অনুদান ও প্রায় দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্র সামগ্রীর মাঝে ছিলো- চাউল, ডাল, পেলাজ, আলু, তেল ও সাবান।

রাজধানীর টিকাটুলির অভয়দাস লেনের গরীবদের মাঝে তিনি এ সামগ্রী বিতরন করেন। তার এ কাজে সহযোগিতা করেন, তার স্ত্রী সালমা আক্তার ও মেয়ে রেজয়ানা করিম রাইসা।

রেজাউল করিম রেজা বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনায় অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।

আজকালের কন্ঠ /মিজান

প্রিন্ট করুন