শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ | Daily AjKaler Kontho

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২২, ২০২৩, ১:৪৮ অপরাহ্ন
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

এম রহমান : বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বিশ্ব মানবতার বাতিঘর, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ২২ মে সোমবার বেলা সাড়ে ১১ টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এর সম্মুখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

এসময় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এর সভাপতি সাধারণ সম্পাদক জাতীয় পরিষদ নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।