এম রহমান : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আজমত উল্লাহ খান এর নৌকা মার্কার সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আজমত উল্লা খান।এর নৌকা মার্কার সমর্থনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে।
গত ১৮ই মে বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকা হইতে রাত ৯ ঘটিকা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের প্রতিটি অলি গলিতে জনসাধারণের মাঝে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জাতীয় পরিষদ সদস্য আতাউর রহমান, আনিসুর রহমান টিপু, গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নুর মোঃ মামুন সহ মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।