আজকালের কন্ঠ ডেস্ক : পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ) ঢাকার সাধারণ সম্পাদক আরটিভির সিনিয়র নিউজরুম এডিটর সাইখুল ইসলাম উজ্জ্বল এর বাবা গলাচিপা পলিটেকনিক ইন্সিটিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাক্ষিক আলোচিত খবরের উপদেষ্টা মন্ডলির সভাপতি, চাঁদপুরা এবিসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মাহতাব উদ্দিন আহম্মেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গুরুতর অসুস্থ হয়ে জাতীয় হৃদরোগ ইন্সিটিউট রাত আড়াইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বড় ছেলে গলাচিপা পলিটেকনিক ইন্সিটিটিউটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রকৌশলী মনিরুল ইসলাম ও তার ছোট ছেলে আরটিভির সিনিয়র নিউজরুম এডিটর সাইখুল ইসলাম উজ্জ্বল। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ইচাদী গ্রামে । তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম(পিজেএফ), ঢাকার সভাপতি এ এস এম জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার)। সংগঠনের পক্ষে তারা এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আজকালের কন্ঠ /গনেশ চন্দ্র হাওলাদার / মিজান