পটুয়াখালী প্রতিনিধিঃ নভেল করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারি রুপ ধারনকরেছে। বাংলাদেশও এর প্রভাব পড়েছে। পটুয়াখালী শহর করোনা ভাইরাস ও ডেঙ্গু মুক্ত রাখতে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
২৬ মার্চ বৃহষ্পতিবার সকাল থেকে করোনা ভাইরাস মুক্ত রাখতে পৌর শহরেরবিভিন্ন সড়কে বিলিসিং যুক্তপানি দিয়ে বেলা ১টা পর্যন্ত ধৌত করেন। পরে বিকাল ৪ টার সময় ফায়ার সার্ভিসের সমন্বয়ে সদর রোড হয়ে নিউ মার্কেট পর্যন্ত সড়ক ও বিভিন্ন দোকানের শাটারে বিলিসিং যুক্ত পানি দিয়ে ধৌত করেন।
সকাল থেকে বিকাল পর্যন্ত ফগার মেশিন দিয়ে শহরের বিভিন্ন এলাকায় মশার ঔষধ দিয়ে ডেঙ্গু মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন পৌর মেয়র মহিউদ্দিন বিভিন্ন ।
এসময় তিনি সকলকে ঘরের ভিতরে থাকার জন্য বলেন এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকার কথা বলেন।
আজকালের কন্ঠ /বাদল / মিজান