Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৪, ২০২০ , ৯:৪৮ অপরাহ্ণ

ইউরোপের সব ফ্লাইট নিষিদ্ধ করেছে বাংলাদেশ

লেখকঃ আজকালের কণ্ঠ

ইউরোপ থেকে আসা সব ফ্লাইট আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। শনিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ইতালির রোম থেকে শনিবার সকাল ৮টায় দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ৫৮২) ফ্লাইটে ১৪২ বাংলাদেশি নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তাদের বিমানবন্দর থেকে সরাসরি আশকোনা হজ ক্যাম্পে নেয়া হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি খরচে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৩১২ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে ফিরিয়ে আনা হয়েছিল। তাদের আশকোনা হজক্যাম্পে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে তারা বাড়ি ফেরেন।

প্রিন্ট করুন