Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৪, ২০২০ , ৯:২২ অপরাহ্ণ

র‌্যাব ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আমতলীতে ২টি ইটভাটায় অভিযান, আটক ২

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী র‌্যাব-৮, সিপিসি-১, ক্যাম্প ও পরিবেশ অধিদপ্তর, বরিশাল এর যৌথ উদ্যোগে অদ্য ২৩ মার্চ সোমবার আনুমানিক ০১.৩০ ঘটিকা সময় বরগুনা জেলার আমতলী থানাধীন চলাভাংগা এলাকায় মেসার্স এম
সি কে ব্রিকস এবং মেসার্স টি এ এ ব্রিকস নামক ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করে এম সি কে ইটভাটার মালিক মোঃ সোবহান কাজি(৬৬) ও ইটভাটার ম্যানেজার মোঃ চুন্নু আকন(৩৪) কে আটক করে। এ সময় অনুমোদনহীনভাবে
অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে জনাব মোঃ আব্দুল হালিম, পরিচালক ও নিবার্হী ম্যাজিসট্রেট, পরিবেশ অধিদপ্তর, বরিশাল আটককৃত প্রত্যেককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধণী ২০১৯) এর ৪ ধারা মোতাবেক ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও অবৈধ ইটভাটাগুলো গুড়িয়ে ধ্বংস করা হয়।

আজকালের কন্ঠ /বাদল /মিজান

প্রিন্ট করুন