Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১১, ২০২৩ , ৮:০২ অপরাহ্ণ

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।ঢাকায় আগামী ১২ এবং ১৩ মে ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে। এ কনফারেন্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কনফারেন্সে ভারত ছাড়াও ভুটান, নেপাল, বাহরাইন ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। এবারের ষষ্ঠ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে, পাঁচটি সম্মেলন যথাক্রমে ২০১৬ সালে সিঙ্গাপুরে, ২০১৭ সালে শ্রীলংকায়, ২০১৮ সালে ভিয়েতনামে, ২০১৯ সালে মালদ্বীপে ও ২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।

 

প্রিন্ট করুন