Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৪, ২০২০ , ১১:৫৬ পূর্বাহ্ণ

পটুয়াখালীতে করোনা ভাইরাস নিয়ে সতর্ক করণীয় লিফলেট বিতরন করেন সুলতান মৃধা

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী প্রতিনিধিঃ সারা বিশ^ব্যাপী করোনা ভাইরাসে আতঙ্কিত। ইতিমধ্যে বাংলাদেশও এর সংক্রামন দেখা দিয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশনা অনুযায়ী পটুয়াখালীতে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে গণমানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন পটুয়াখালী জেলা
আওয়ামীলীগের অন্যতম নেতা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বিকাল ৫টায় পটুয়াখালী পৌরসভাধীন লোহালিয়া খেয়াঘাট থেকে শুরু করে কাঠপট্টি মোড় হয়ে টাউন স্কুল হয়ে পুরান বাজারে গিয়ে লিফলেট বিতরন শেষ করেন আলহাজ¦ এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।
লিফলেট বিতরন কালে তিনি সকলকে সচেতন থাকতে বলেন এবং সবসময় সাবান দিয়ে হাত ধোয়ায় পরামর্শ প্রদান করেন। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক মহিলা সাংসদ ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মিসেস লুৎফুন নেছা, লোহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ জালাল মৃধা, বিশিষ্ঠ সমাজ সেবক নিখিল বনিক, পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সুমন মাহমুদ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ /বাদল /মিজান

প্রিন্ট করুন