বাগেরহাটে ৩৩০০ প্রবাসীর বাড়ীতে উড়ানো হয়েছে লাল পতাকা | Daily AjKaler Kontho

বাগেরহাটে ৩৩০০ প্রবাসীর বাড়ীতে উড়ানো হয়েছে লাল পতাকা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন
বাগেরহাটে ৩৩০০ প্রবাসীর বাড়ীতে উড়ানো হয়েছে লাল পতাকা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মরণঘাতী করোনা ঠেকাতে বাগেরহাট জেলাজুড়ে বিদেশ ফেরত ৩৩০০০ শত প্রবাসী বাড়ী উড়ানো হয়েছে লাল পতাকা। ১ মার্চ থেকে ১৫ মার্চ বিশে^র বিভিন্ন দেশ থেকে বাগেরহাটে ফিরে আসা ৩৩০০ জনের মধ্যে ২২৭৪ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইন না করে ঘুরে বেড়ানোয় জেলাব্যাপী ভীতিকর পরিস্থিতির মধ্যে রাল পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয় জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি। সোমবার সকাল থেকে জেলার ৯টি উপজেলায় সদ্য বিদেশ ফেরত সব প্রবাসীর তালিকা ধরে-ধরে স্বাস্থ্যকর্মী, পুলিশ ও প্রশাসনের লোকজন লাল পতাকা উড়ায়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে বাগেরহাটের ৯টি উপজেলায় বিদেশ ফেরত যেসব প্রবাসী হোম কোয়ারেন্টাইনে করছেন বা যেসব প্রবাসী হোম কোয়ারেন্টাইন না করে গাঢাকা দিয়ে রয়েছে, তাদের সবার বাড়ীতেই লাল পতাকা উড়ানো হয়েছে। এই লাশ পতাকা উত্তোলনের ফলে সাধারন মানুষ এখন নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে ঔসব বিদেশ ফেরত প্রবাসীর বাড়ীসহ সেখানকার লোকজনকে এড়িয়ে চলতে পারবে। এতে করে বাগেরহাটে মরণঘাতী করোনা সংক্রামন ঠেকানো সহজতর হবে।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান