Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১০, ২০২৩ , ৫:০৪ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, দ্রুত পাকা ধান কাটার পরামর্শ কৃষি মন্ত্রণালয়

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি বুধবার (১০ মে) রাতের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি আগামী ১৪ মে কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এ অবস্থায় ফসলের ক্ষতি এড়াতে পাকা ধানসহ অন্যান্য ফসল দ্রুত সংগ্রহ করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বুধবার (১০ মে) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।

নির্দেশনাগুলো হলো ৮০ শতাংশ পাকা ধান, পরিপক্ব আম ও অন্যান্য ‘সংগ্রহ উপযোগী’ ফসল দ্রুত সংগ্রহ করতে কৃষকদের বলা। ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক তথ্য মাঠে কৃষকদের মধ্যে ব্যাপকভাবে প্রচার এবং সার্বক্ষণিক কর্মস্থলে থেকে কৃষকদের পরামর্শ দিতে কৃষকের পাশে থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে আকস্মিক বন্যার শঙ্কায় হাওর এলাকায় পাকা ধান কাটা শুরু হয়। এরপর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এলো ঘূর্ণিঝড়ের বার্তা।

 

প্রিন্ট করুন