Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১০, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।

অদ্য ১০ মে ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১১,৮৮,০০০/- (এগার লক্ষ আটাশি হাজার) টাকা মূল্যের ১০ (দশ) কেজি গাঁজা ও ২৯৬ (দুইশত ছিয়নব্বই) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আরিফ হোসেন (২২) বলে জানা যায়।

এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ ও ০২ টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন