Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৩, ২০২০ , ১০:২৭ পূর্বাহ্ণ

এ এক মগের মুল্লুক: ম্যাজিস্ট্রেট সারোয়ার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। ছবি: ফেসবুক থেকে নেয়া রাজধানীর শ্যামবাজারে বিভিন্ন আড়তে রোববার সকাল থেকে টানা সাড়ে ১৩ ঘণ্টা অভিযান চালিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযান শেষে তিনি বলেছেন, ‘অভিযানের অভিজ্ঞতায় মনে হল এ এক মগের মুল্লুক। মন চাইল আর দ্বিগুণের চেয়ে দাম বাড়িয়ে দিল।’

রোববার রাত ১০টা ২১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘১৯ মার্চ ২০২০ তারিখ রাত পর্যন্ত পেয়াঁজের পাইকারি বাজার ছিল ২৮ থেকে ৩৫ টাকা, পরদিন সকালে কোনো কারণ ছাড়াই সবাই মিলে দাম বাড়িয়ে করে ফেলল ৬০ থেকে ৭০ টাকা। কী বিচিত্র আমাদের কর্মকাণ্ড! আর খুচরা বাজারে হয়ে গেল প্রতি কেজি ৮০ টাকার ওপরে। এ বাড়তি মূল্যের শতকরা ২৫ ভাগও যদি কৃষক পেত তাও সান্তনা পাওয়া যেত। করোনাভাইরাসের কারণে সৃষ্ট ক্রান্তিকালেও এরা সাধারণের কথা ভাবেনি।’

স্ট্যাটাসে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ‘অতিরিক্ত মূল্যে পেঁয়াজ, রসুন, আদা ও আলু বিক্রয় করায় আজ রাজধানীর শ্যামবাজারে বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে ৪৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-১০-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলে সকাল ৮টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত।’

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন