Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১০, ২০২৩ , ১২:৩০ অপরাহ্ণ

ড. এম এ ওয়াজেদ মিয়া’র ১৪ তম মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

এম রহমান : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র স্বামী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে গত ৯ মে বিকাল ৫ টায় কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আম্মাদ হোসেন।

প্রিন্ট করুন