Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১০, ২০২৩ , ১১:৩২ পূর্বাহ্ণ

আজ গাজীপুরে সিটি করপোরেশন সব প্রার্থীর সঙ্গে বসবেন সিইসি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে সকল প্রার্থী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা করতে গাজীপুর গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১০ মে) সকালে গাজীপুর পৌঁছেছেন সিইসি। তার সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

গাজীপুরে কাজী হাবিবুল আউয়াল সকল প্রার্থী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা করবেন।

সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ওইদিন বেলা ১১টায় স্থানীয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটটে প্রার্থীদের সঙ্গে এবং বিকেল সাড়ে ৩টায় একই স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার (০৯ মে) প্রতীক বরাদ্দ পেয়ে বর্তমানে প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাচ্ছেন।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

 

প্রিন্ট করুন