স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। কিন্তু দলীয় সেঞ্চুরির পরই বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফলে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে তামিম ইকবালের দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাট হাতে তাওহিদ হৃদয় ১৯ ও মুশফিকুর রহিম ১ রানে ব্যাট করছেন।
মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডের কাউন্ট্রি গ্রাউন্ডে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই গোল্ডেন ডাক মারেন দেশসেরা ব্যাটার লিটন দাস। ওভারের চতুর্থ বলে আইরিশ পেসার জস লিটলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন ডানহাতি এই ব্যাটার।
দুই ওপেনার বিদায় নিলেও শান্ত-সাকিবের ব্যাটে ভালোই এগোচ্ছিল টাইগাররা। এর মধ্যে প্রথম পাওয়ার প্লেতে দলের রান পঞ্চাশও ছাড়িয়ে গেছিল সফরকারীরা। কিন্তু বেশিক্ষণ থিতু হতে পারেননি সাকিব। গ্রাহাম হিউমের বল উড়িয়ে মারতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। বিদায়ের আগে ২১ বলে ২০ রান করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এরপর আশা বাঁচিয়ে রেখে দলকে একা হাতে টেনে নিয়ে যাচ্ছিলেন শান্ত। দলের সংগ্রহ ১০০ ছাড়িয়ে যাওয়ার পর ফিফটির দিকেও এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে আইরিশ মিডিয়াম পেসার কার্টিশ ক্যাম্ফারের বলে এডেয়ারের হাতে ক্যাচ দিয়ে ৪৪ রানেই থেমে যায় তার ইনিংস।