নিজস্ব প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৩১ কেজি গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত ০৮ মে ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯,৩০,০০০/- (নয় লক্ষ ত্রিশ হাজার) টাকা মূল্যের ৩১ (একত্রিশ) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ সাদ্দাম হোসেন (২৫), ২। মোঃ রাজ্জিকুল ইসলাম @ রাব্বিকুল (১৯), ৩। সাজেদা বেগম (৫০) ও ৪। মোছাঃ রানী বেগম (৩৪) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।