Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২১, ২০২০ , ১০:২১ অপরাহ্ণ

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতীর মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

কোনাবাড়ি প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক হাজতি শুক্রবার রাতে মারা গেছে। তার নাম মাসুদ রানা।
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার হরিনাচালা এলাকার মিজানের বাড়ির ভাড়াটিয়া। মাসুদ রানা সোহেল রানার ছেলে। মাসুদ রানার গ্রামের বাড়ি হরিপুর পূর্ব শিলা থানাঃ ছাগলনাইয়া জেলাঃ নোয়াখালী  মাসুদ রানার একটি ১৫বছরের মেয়ে এবং ১০ বছরের ছেলে আছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার উম্মে সালমা জানান, এ কারাগারের হাজতী মাসুদ রানা শুক্রবার রাতে হঠাৎ বুকে ব্যাথা নিয়ে অসুস্থ্য হয়ে পড়েন।  তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষনা করেন।

জানা যায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতারকৃত মাসুদকে জিএমপি’র টঙ্গী পশ্চিম থানার মামলায় এ কারাগারে স্থানান্তর করা হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, তাকে মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন