আজকালের কন্ঠ ডেস্ক : কালপুরুষসহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
সোমবার (৮ মে) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি রোগে ভুগছিলেন।
১৯৪২ সালের ১০ মার্চ উত্তরবঙ্গের জলপাইগুড়ির গয়েরকাটায় সমরেশ মজুমদারের জন্ম। উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলাসহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক তিনি। ১৯৮৪ সালে সাহিত্যে আকাদেমি পুরস্কার লাভ করেন তিনি।