Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২১, ২০২০ , ৭:০৩ অপরাহ্ণ

পটুয়াখালীতে আন্তর্জাতিক বন দিবস পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিইল ইসলাম চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সর্তকতার বিকল্প নাই। তাই করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রামন থেকে বেঁচে থাকতে আমাদের সবাইকে সরকারের সতর্কতামূলক নির্দেশনা মেনে চলতে হবে। এই মুহুর্তে যিনি বা যাহারা বিদেশ থেকে দেশে ফিরে আসছেন, তারা যদি কোয়ারেন্টাইন না করে, তাদের সম্পর্কে হট নম্বরে অথবা স্থানীয় প্রশাসনকে অবহিত করার আহবান জানান জেলা প্রশাসক।

তিনি ২১ মার্চ শনিবার সকাল ১০টায় খামারবাড়ি কৃষি সম্প্রসার অধিদপ্তরে প্রশিক্ষন হলে পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের সৌজন্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। সভায় স্বাগত বক্তব্য সহকারী বন সংরক্ষক কর্মকর্তা দেবদাস মুখার্জী। দিবসের প্রতিপাদ্য জীববৈচিত্র মূল্যবান অতি, হারালে অপূরনীয় ক্ষত্য়িঁড়ঃ; বিষয় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম হেমায়েত জাহান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক হৃদয়েশ্বর দত্ত। আলোচনা পর্বে জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বন দিবস ২০২০ উদযাপনের উপর প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য রাখেন কোস্টট্রাস্ট পটুয়াখালীর পরিচালক এমডি নাজমুস সাকিব। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ। সভায় বনবিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ফরেস্টারবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /বাদল /মিজান

প্রিন্ট করুন