Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৮, ২০২৩ , ১০:২৭ পূর্বাহ্ণ

ইসির সঙ্গে জাতীয় পার্টির মতবিনিময় সভা স্থগিত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় পার্টি প্রতিনিধি দলের সভা স্থগিত করা হয়েছে।

সোমবার (৮ মে) দুপুর ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এ সভা হওয়ার কথা ছিল।

দলটির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে পার্টি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের অনুষ্ঠেয় মতবিনিময় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে।

 

প্রিন্ট করুন