আজকালের কন্ঠ ডেস্ক : হঠাৎ করেই বাবাকে ১০ হাজার টাকা পাঠানোর প্রয়োজন পড়ে আরিফের। মাসের শেষ। হাত খালি। বিকাশ অ্যাপে ঢুকে কোনো রকম জামানত ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যেই সিটি ব্যাংকের ১০ হাজার টাকা ঋণ নিয়ে বাবাকে পাঠিয়ে স্বস্তির নিঃশ্বাষ ফেলেন আরিফ।
তিনি বলেন, ‘মাস চারেক আগের ঘটনা। একবারে বেতন থেকে ১০ হাজার টাকা বাড়তি খরচ করে মাস চলা দুঃসাধ্য হতো। লোনের টাকা তিন কিস্তিতে বিকাশ অ্যাপ দিয়ে শোধ করে দিতে পেরেছি। প্রযুক্তির আশীর্বাদ যে বলে, এ যেন তেমনই এক আশীর্বাদ।’
বিকাশ অ্যাপ থেকে লোন পরিশোধ করাটা খুবই সহজ। পরিশোধের নির্ধারিত তারিখের আগেই নোটিশ আসে, ফলে নিজেকে মনেও রাখতে হয় না। বিকাশ যে তাৎক্ষণিক জামানতবিহীন লোনের সঙ্গে পরিচয় করাল, তা অনেকের জীবনকেই সহজ করে দিচ্ছে।
ব্যাংকিং সেবার বাইরে থাকা সাধারণ মানুষকে ডিজিটাল পদ্ধতিতে তাৎক্ষণিক ঋণ দিতে এর যাত্রা শুরু হয়। গ্রাহক তাৎক্ষণিকভাবে বিকাশ অ্যাকাউন্টে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সিটি ব্যাংকের জামানতবিহীন ডিজিটাল ন্যানো লোন পেতে পারেন। বার্ষিক ৯% সুদে তিনটি মাসিক কিস্তিতে বিকাশ অ্যাপ থেকেই ঋণ পরিশোধ করার সুযোগও রয়েছে। প্রযুক্তির সহায়তায় দৈনিক হারে সুদ নির্ধারিত হয়। ফলে মেয়াদ পূর্তির আগেও ঋণ পরিশোধ করা যায় এবং সে ক্ষেত্রে শুধু সেই কয়েক দিনের জন্যই সুদ বহন করতে হবে।
ঋণ নেওয়ার পদ্ধতি : গ্রাহককে তাঁদের বিকাশ অ্যাপের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লোন’ আইকনে ট্যাপ করতে হবে। পরবর্তী ধাপে সিটি ব্যাংক অনুমোদিত সীমার মধ্যে কাঙ্ক্ষিত ঋণের পরিমাণ লিখতে হবে এবং শর্তাবলিতে সম্মতি দিতে হবে। এর পর বিকাশ পিন দিলে অবশ্যই ঋণ প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে সঙ্গে সঙ্গে বিকাশ অ্যাকাউন্টে ঋণের টাকা পেয়ে যাবেন গ্রাহক।