Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৬, ২০২৩ , ৬:১২ অপরাহ্ণ

পৌরসভা নির্বাচনে নৌকার সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রস্তুতি সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

এম রহমান : আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জনাব মোঃ মাহবুবুর রহমান চৌধুরী’র নৌকা প্রতীকের সমর্থনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা গত ৫ মে শুক্রবার সন্ধ্যা ৬ টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুরু হয়ে রাত সাড়ে ৯ টায় শেষ হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী জনাব মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ড. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একে এম আজিম, এ্যাড ফকরুল ইসলাম গুন্দু । পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য জাবেদুল আজম মাসুদ, কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম চৌধুরী।

সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ রহিম উদ্দিন।

প্রিন্ট করুন