সৈয়দ শওকত হোসেন,বাগেরহাট : বিশে^র বিভিন্ন দেশ থেকে আসা বাগেরহাট জেলার ৩ হাজার ১৯৪ জন প্রবাসীর মধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন করে ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় কোয়ারেন্টাইনে রাখা ৩০ প্রবাসীর মধ্যে ৩ জনের ১৪ দিনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে তারা সুস্থ্য রয়েছেন। বর্তমানে কোয়ারেন্টাইনে থাকা মাত্র ২৭ প্রবাসীর মধ্যে করোনায় আক্রান্ত সন্দেহে শরণখোলায় উপজেলা সরকারী হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা আ. আউয়াল হাওলাদার (৬৪) নামের এক রোগীর শরীর থেকে বুধবার দুপুরে নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর হতে আসা টিমের সদ্যরা। বাগেরহাটে এ পর্যন্ত নতুন করে হোম কোয়ারেন্টাইনে থাকা ২৪ প্রবাসীর মধ্যে একজন ইটালী, একজন জার্মানী, তিন জন সিঙ্গাপুর, ও ১৯ জন ভারত থেকে দেশে এসেছেন। বাগেরহাট জেলা স্বস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশে^র বিভিন্ন দেশ থেকে আসা বাগেরহাট জেলার ৩ হাজার ১৯৪ জন প্রবাসীর বিষয়ে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, করোনা আতংকে এতো বিপুল সংখক প্রবাসী বাগেরহাটে নিজ-নিজ বাড়ীতে এসেছে তা আমাদের জানাছিলো না। বুধবার বাগেরহাটের পুলিশ সুপারের মাধ্যমে ইমিগ্রেশন বিভাগের এই তালিকা আমার কাছে এসেছে। মাঠ পর্যায়ে জেলা স্বাস্থ্য বিভাগের ৪৬৫টি পদের মধ্যে এখন লোকবল রয়েছে মাত্র ১২৫জন। তালিকা ধরে- ধরে জেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের সহয়তায় এই বিপুল সংখক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখার কাজ চলছে। এজেলায় কোয়ারেন্টাইনে রাখা ৩০ প্রবাসীর মধ্যে ইতিমধ্যে ৩ জনের মেয়াদ শেষে তারা সুস্থ্য রয়েছেন। এদিকে করনা আতঙ্কে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে সকল ধরনের যান প্রবেশ নিষেধ করেছে উপজেলা প্রাসাশন। এর ফলে হাসপাতালের প্রধান গেট বন্ধ করে পাহারা বসানো হয়েছে। সেখানে রোগীদের যান বাহন প্রবেশ করার কথা থাকলেও গেট ম্যান কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। ফলে প্রতিনিয়ত হচ্ছে বাক বিতন্ডা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মারাত্মক অপারেশনের রোগীরাও গাড়ী নিয়ে প্রবেশ করতে পারছে না। এখানে স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা রোগী না থাকলেও প্রসাশন নিয়েছে এমন কড়াকড়ি।
আজকালের কন্ঠ /সওকাত /মিজান