Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২০, ২০২০ , ৯:০১ অপরাহ্ণ

পটুয়াখালীতে বাহির থেকে আসা ২৩জন প্রবাসীকে কোয়ারেন্টাইনে ॥ ৫জন ছাড়পত্র দেয়া হয়েছে

লেখকঃ আজকালের কণ্ঠ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে ১৮ মার্চ বুধবার পর্যন্ত বাহির থেকে আসা ২৩ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইন থেকে ৫জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে কোভিড ১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের সূত্র থেকে জানান পটুয়াখালী জেলায় গঠিত করোনা ভাইরাস কভোডি-১৯ প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক দরবার হলে অনুষ্ঠিত করোনা ভাইরাস
কভোডি-১৯ প্রতিরোধ কমিটির সভায় দৈনিক প্রতিবেদন পাঠ করে জানান। করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা সার্বিক পরিস্থিতি এবং প্রস্তুতি সম্পর্কে একটি রিপোর্ট পেশ করেন কমিটির সদস্য সচিব ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আলোচনা করেন কমিটির ২ নং সদস্য পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর প্রতিনিধি সহকারী পুলিশ সুপার শেখ বেল্লাল হোসেন, সদস্য ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ এম মতিন, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোহাম্মদ তৈয়বুর রহমান, প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক সোহরাব হোসেন, মোজাহিদুল ইসলাম প্রিন্স, জাকির মাহমুদ সেলিম, প্রমুখ। সভায় করোনা ভাইরাস প্রতিরোধে ও চিকিৎসা সেবা প্রদানে নবনির্মিত জেলা পরিবার পরিকল্পনা অফিস ভবনে ৫০ টি কোয়ারেন্টাইন ও ২৫০ শয্যা হাসপাতালে পাঁচ বেডের আইসোলেশন প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে উপজেলা সমূহে কোয়ারেন্টাইন বেডে চিকিৎসার জন্য ইকুপমেন্ট বরাদ্দ পাওয়া গেছে বলে জেলা প্রশাসক মোঃ মতিউল
ইসলাম চৌধুরী সভায় জানান। ২৫০ শয্যা হাসপাতালে প্রস্তুত রাখা পাঁচটি আইসেলেশনের চিকিৎসার ইকুইপমেন্ট মেডিকেল কলেজের ডাক্তার ও শিক্ষার্থীদের সংগ্রহ করেছে বলে সিভিল সার্জন এ প্রতিনিধিকে জানান। এ ছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনাবৃদ্ধির জন্য লিফলেট বিতরনসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত আছে বলেও সভার সভাপতি জেলা প্রশাসক মতিউল ইসলাম জানান।

আজকালের কন্ঠ /বাদল /মিজান

প্রিন্ট করুন