Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২০, ২০২০ , ৮:২৮ অপরাহ্ণ

গভীর রাতে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পুলিশ সদস্য

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহীর পবা উপজেলায় এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন রাসেল আলী নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) গভীর রাতে নউপজেলার তরফ পারিলায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত রাজশাহী নগরীর শাহমখদুম থানায় কর্মরত ছিলেন।

খবর পেয়ে রাতেই গিয়ে রাসেল আলীকে হেফাজতে নেয় থানা পুলিশ। ওই রাতেই তাকে থানা থেকে সরিয়ে নগর পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে প্রায়ই স্বামী পরিত্যক্তা ওই নারীর বাড়িতে গভীর রাতে গিয়ে উঠতেন এএসআই রাসেল। রাত্রিযাপনের পর সকালে সেখান থেকে বেরিয়ে আসতেন। সম্প্রতি তাদের ব্যক্তিগত এই সম্পর্ক টের পায় এলাকাবাসী।

বৃহস্পতিবার রাতেও ওই নারীর ঘরে গিয়ে ওঠেন এএসআই। টের পেয়ে আপত্তিকর অবস্থায় তাদের ধরে ফেলে এলাকাবাসী। অবরুদ্ধ করে খবর দেয়া হয় থানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, উদ্ধার করে আনার পর রাতে ১টার দিকে এএসআই রাসেলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে ওই নারী বা তার পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থাও নেবে পুলিশ।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন