Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২, ২০২৩ , ৮:৩০ অপরাহ্ণ

গাজীপুরের নির্বাচন আ.লীগের জন্য গুরুত্বপূর্ণ : মোফাজ্জল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় নির্বাচনের আগে গাজীপুরের নির্বাচন আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও গাজীপুর নির্বাচন উপলক্ষে গঠিত টিমের প্রধান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার (২ এপ্রিল) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মায়া বলেন, গাজীপুরের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন সুষ্ঠু ও আবাদ করতে গেলে বিশাল কর্মিবাহিনী দরকার। তাই আমরা গাজীপুরের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে এই নির্বাচনে জয়লাভ করতে চাই। ভোটের মধ্য দিয়ে জয়লাভ করতে চাই।

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন সন্ত্রাস, অগ্নিসংযোগ ও আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে নির্বাচনে বাধার সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর সভাপতি আজমত উল্লা খান। তবে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন সাময়িক বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম। যদিও যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির জামিনদার হওয়ায় তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

 

প্রিন্ট করুন