Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২, ২০২৩ , ৪:৫৬ অপরাহ্ণ

আজও বিএনপি লুটেরাদের প্রতিনিধিত্ব করছে : তথ্যমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শ্রমিকদের অধিকার যদি কেউ লুণ্ঠন করে থাকে, সেটা বিএনপি সরকার করেছে। আজও বিএনপি লুটেরাদের প্রতিনিধিত্ব করছে। বিএনপি সরকার ছিল লুটেরাদের সরকার।

মঙ্গলবার (২ মে) সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র শ্রমিক ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।

ড. হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতুতে রেল প্রত্যাহার করে বিশ্বব্যাংক ভুল করেছিল সেটা এখন তারা বুঝতে পেরেছে। পরবর্তীতে পদ্মা সেতুসহ আরও কয়েকটি প্রকল্পে তারা আবার ঋণ দিতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ সেটি নেয়নি। কোন প্রকল্পের ঋণ নেবে আর কোথায় নেবে না শেখ হাসিনার নেতৃত্বে সেই সক্ষমতা বাংলাদেশ অর্জন করছে‌।

তিনি বলেন, আইএমএফ’র প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। শুধু সরকারের সমালোচনা না‌ করে বিএনপির মহাসচিব ইসলাম মির্জা ফখরুল ইসলামকে আইএমএফ এবং বিশ্বব্যাংক কি বলছে তার দিকে নজর দিতে হবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ধরে রাখতে শেখ হাসিনার সরকার অব্যাহত থাকা প্রয়োজন, সেটা আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বক্তব্যে পরিষ্কার।

তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্র শ্রমিক ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ফেডারেশনের ৯ দফা দাবির অনেকগুলো যৌক্তিক এবং দ্রুত সময়ে নিষ্পত্তি সম্ভব। এর মধ্যে নিয়মিত বেতন-ভাতা না দেওয়া এবং বিনা নোটিশে চাকরিচ্যুত, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা– এই দাবিগুলো দ্রুত সময়ে মেনে নেওয়া সম্ভব। এজন্য আমার মন্ত্রণালয়ের মনিটরিং কমিটিকে কোন‌ সংবাদপত্রে নিয়মিত বেতন দেওয়া হয় না তার একটি প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেব।

এসময় সংবাদপত্র শ্রমিক ফেডারেশন সভাপতি মতিউর রহমান তালুকদার ও‌ সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট করুন