Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৮, ২০২০ , ৯:১৩ অপরাহ্ণ

অবশেষে মাদারীপুরে সাংবাদিক দম্পতির বিরুদ্ধে মামলা:বিএমএসএফ’র প্রতিবাদ

লেখকঃ আজকালের কণ্ঠ

এমএম রহমান : মাদারীপুরে সাংবাদিক দম্পতির ওপর এলজিইডি’র কর্মচারী ও ঠিকাদারদের হামলার ঘটনার ৭দিন পর পাল্টাপাল্টি মামলা নিয়েছে পুলিশ। পুলিশের কাছে সাংবাদিকদের পক্ষ থেকে নিরপেক্ষতার দাবি করা হলেও তারা তদন্তের নামে কালক্ষেপন করে অবশেষে গত ১৭ মার্চ রাতে নারী সাংবাদিক সাবরিন জেরিন ও তার স্বামি আব্দুল্লাহ মাসুনসহ নামধারী ৩ জনকে আসামি করে মামলাটি এজাহার গ্রহন করেন।

এদিকে মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১৫ মার্চ ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন।

অপরদিকে এলজিইডি’র নাসির উদ্দিনকে নামধারী আসামি করে সাংবাদিক জেরিনের মামলাটি রেকর্ড করেন।

আসল ঘটনাকে আড়াল করে পুলিশের এই নাটকের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

বিএমএসএফ’র পক্ষ থেকে দাবি করা হয়েছে যেহেতু পুলিশ দুপক্ষকেই খুশি করতে সাংবাদিক দম্পতির বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলাটি এজাহার গ্রহন করা হয়।

প্রকৃত ঘটনাটির সুষ্ঠু তদন্ত করা হলে আসল ঘটনা প্রকাশ পাবে। সেক্ষেত্রে এলজিইডি অফিসের সিসি ক্যামেরার ফুটেজ এবং কি কারনে নাসির উদ্দিন সাংবাদিক সাবরিন জেরিনকে অফিসে ডেকে নিয়েছিল। সম্পূর্ন ঘটনাটি তদন্ত করলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

এদিকে সাংবাদিকের পক্ষ থেকে দায়েরকৃত মামলাটি অপেক্ষাকৃত দূর্বল ধারায় অপরদিকে নাসিরের দেয়া মামলাটি শক্তিশালী যা সরকারী কাজে বাঁধাদানসহ চাঁদাবাজি ধারায় গ্রহন করেছে পুলিশ। যার ফলে আজ বুধবার নাসির আদালতে হাজিরা দিলে তাকে জামিন প্রদান করা হয়। অপরদিকে সাংবাদিকের পক্ষ থেকে আগামিকাল আদালতে হাজিরা দেয়ার প্রস্তুতি চলছে তবে জামিন হবে কিনা তা অনিশ্চিত।

আজকালের কন্ঠ /জাফর /মিজান

প্রিন্ট করুন