Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১, ২০২৩ , ২:২০ অপরাহ্ণ

কেরাণীগঞ্জ এলাকা থেকে ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ১৮ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ৩০ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘাপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫,৪০,০০০/- (পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের ১৮ (আঠারো) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ তরিকুল শেখ (২২) ও ২। মোঃ জোয়ান শরীফ (১৯) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে ০৪ টি মোবাইল ও নগদ-৩,৪৫০/- (তিন হাজার চারশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন