মোঃ কবির হোসেনঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মুজিব তোমার নাম, জন্মশতবার্ষিকীতে জানাই তোমায় লক্ষ কোটি সালাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদ কোনাবাড়ী গাজীপুর। উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান সভাপতি বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদ,হাজী জাফর বেপারী (রনি) সাধারণ সম্পাদক বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদ মোঃ ফয়েজ আহমেদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন মোল্লা কাউন্সিলর ৯নং ওয়ার্ড, মোঃ সোহরাব দারোগা প্রধান উপদেষ্টা অত্র সংগঠন, মোহাম্মদ ইউনুস আলী যুগ্ম সাধারণ সম্পাদক বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদ। অত্র সংগঠনের সকল উপদেষ্টামন্ডলী, নির্বাহী কমিটির সদস্য সকল সদস্যবৃন্দ। সর্বশেষ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মিলাদ মাহফিল কেককেটে ও মিষ্টি বিতরণ মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
আজকালের কন্ঠ /কবির /মিজান