Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৯, ২০২৩ , ৪:৩৮ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই : ডা. দিপুমনি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সেটার বিষয়ে গবেষণা চলছে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২৯ এপ্রিল) ভোলার চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

ডা. দিপুমনি বলেন, এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব রটাবে তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

প্রিন্ট করুন