Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৮, ২০২০ , ১:০৬ পূর্বাহ্ণ

গাসিকের ৮ নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

লেখকঃ আজকালের কণ্ঠ

জেলা প্রতিনিধিঃ  গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ৮ নং ওয়ার্ডের সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন হেলু,
কাউন্সিলর মোঃ সেলিম রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর মিসেস বেনু বারেক, দেওয়ালিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রেজাউল করিম, ইমন প্যাকেজিং এর পরিচালক মোঃ ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কোনাবাড়ী থানা মটর চালকলীগের সভাপতি মঞ্জুর আলম,জাকির হোসেন ভান্ডারী যুগ্ন-আহবায়ক কোনাবাড়ী থানা শ্রমিক লীগ ,আশিকুর রহমান জিয়া কোনাবাড়ী থানা যুবলীগ, মোঃ সোহেল মিয়া, আব্দুর রাজ্জাক, জাকির হোসেন জয়, কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী, এ আর নয়ন প্রমুখ। পরে জাতির জনকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন