Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৯, ২০২৩ , ২:৪১ অপরাহ্ণ

কেরাণীগঞ্জ এলাকা থেক ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : গত ২৭ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া হিজলতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫,২০,০০০/- (পাঁচ লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ৬,৫০০ (ছয় হাজার পাঁচশত) পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাজমুল ইসলাম তপু (২৭) বলে জানা যায়।

এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন