Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৮, ২০২০ , ১:০২ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষবার্ষিকী পালন করল এমএম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ কবির হোসেনঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মুজিব তোমার নাম, জন্মশতবার্ষিকীতে জানাই তোমায় লক্ষ কোটি সালাম।এই শ্লোগানকে সামনে রেখে আজ ১৭ই মার্চ মঙ্গলবার কোম্পানির মাঠ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন এম এম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ পরিচালক এম এম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। মনোয়ার হোসেন মিন্টু ডিজিএম এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম প্রোডাকশন ডাইরেক্টর, মোহাম্মদ আবদুল কুদ্দুস জেনারেল ম্যানেজার, মোঃ মামুনুর রশিদ জিএম নিটিং মোঃ আব্দুল হাই চঞ্চল জি,এম মার্কেটিং সকল সেকশন প্রধান অত্র প্রতিষ্ঠানে সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সর্বশেষ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মিলাদ মাহফিল কেককেটে ও মিষ্টি বিতরণ মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন