পটুয়াখালীতে নানা আয়োজনে ১৭মার্চ পালিত | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে নানা আয়োজনে ১৭মার্চ পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২০, ১২:৪৬ পূর্বাহ্ন
পটুয়াখালীতে নানা আয়োজনে ১৭মার্চ পালিত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, ,পটুয়াখালী ১ আসনের সাংসদ এ্যাড. মোঃ শাহজাহান মিয়া,সংরক্ষিত মহিলা আসন ৩২৯ এর সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন,জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান পিপিএম,পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মোঃ গোলাম সরোয়ার,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও,শিক্ষা প্রতিষ্ঠা, বিভিন্ন শ্রেনীর পেশার নেতৃবৃন্দ। পরে সকাল ৮ায় ডিসি মঞ্চে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। এর আগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় পতাকা, বেলুন ফেস্টুন, এবং শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। পরে জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক কেক কাটা হয়।

আজকালের কন্ঠ /বাদল /মিজান